বাংলাদেশের সাইবার নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ
বিশ্বব্যাপী সাইবার আক্রমণের ঘটনা বেড়ে চলেছে। র্যানসমওয়্যার ছড়িয়ে সাইবার অপরাধীরা বিভিন্ন দেশের কম্পিউটার নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিচ্ছে। বৈশ্বিক সাইবার নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে সম্প্রতি সিকিউরিটি ইন্টেলিজেন্স রিপোর্ট (এসআইআর) প্রকাশ করেছে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট। মার্কিন প্রতিষ্ঠানটির দ্বিবার্ষিক এ প্রতিবেদনে অত্যন্ত দুর্বল সাইবার নিরাপত্তা ব্যবস্থার দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের নাম উঠে এসেছে। খবর টেকওয়্যার এশিয়া। মাইক্রোসফটের তথ্যমতে, সাইবার…






