উস্কানিমূলক ভিডিও: ইন্টারনেট থেকে সরিয়ে নেয়ার উদ্যোগ
ইন্টারনেটে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর অভিযোগে বাংলাদেশের কয়েকজন ব্যক্তির কিছু ভিডিও সরিয়ে নেয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সংস্থাটি বলছে, জসিমউদ্দীন রাহমানী নামে একজন কারাবন্দি অভিযুক্ত জঙ্গি নেতাসহ তিনজন ব্যক্তির বক্তব্য বিভিন্নভাবে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ হতে আকৃষ্ট করছে এমন তথ্য পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে এসব ভিডিও ইন্টারনেট থেকে সরিয়ে…






