সাইবার অপরাধের মামলা ৬ মাসে দ্বিগুণ
ছয় মাসের ব্যবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দায়েরের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এসব মামলার বেশির ভাগই ৫৭ ধারার। এই সময়ে সাংবাদিকদের বিরুদ্ধেও ১৯টি মামলা হয়েছে একই ধারায়। সাইবার অপরাধ-সংক্রান্ত মামলার বিষয়ে পুলিশ সদর দপ্তরের এক পরিসংখ্যানে দেখা যায়, এ বছরের জানুয়ারিতে আইসিটি আইনে মামলা হয়েছে ৪২টি। জুনে এই সংখ্যা বেড়ে হয়েছে ৭৯।…






