নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাকড
হ্যাকারদের কবলে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট। মঙ্গলবার সকালে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। এর আগেও চলতি বছরে মে মাসে এবং ২০১৪ সালের জুন মাসে আরও দুই দফা হ্যাকারদের কবলে পড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি। ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রবেশ করলে হোম পেজে কালো প্রচ্ছদ ভেসে উঠছে। সেখানে লেখা ‘hacked by nofawkX-al’।…






